দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবৈধভাবে জ্বালানি তেল মজুত নিয়ন্ত্রণ এবং বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে দিনাজপুরে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে ফুলবাড়ী উপজেলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম। অভিযানের অংশ হিসেবে উপজেলার পাঁচটি পেট্রোল পাম্পে মজুত পরিস্থিতি তদারকি করা হয় এবং পেট্রোল ও অক্টেন সংরক্ষণের ট্যাংক পরিদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ এবং ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম সরকার।
অভিযানে প্রাথমিকভাবে পেট্রোল পাম্প সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছু অসাধু চক্র অবৈধভাবে পেট্রোল ও অক্টেন মজুত করার চেষ্টা করছে। এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসনের সহযোগিতায় নিয়মিত অভিযান চালাচ্ছে।
তিনি আরও জানান, বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জে আই